
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, পুরিয়া হেরোইন ও ইনজেকশনসহ ৬৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ২৬ (এপ্রিল) ভোর থেকে বুধবার (২৭ এপ্রিল) ভোর পর্যন্ত নিয়োমিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, মাদকবিরোধী অভিযানে আটকদের কাছ থেকে ৫,৪৫৩ পিস ইয়াবা, ৩৩ কেজি ৪৫৪ গ্রাম গাঁজা, ১৮০ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন এবং ৫৭ টি বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা হয়েছে।



