Ad

ঢাকাকে অকেজো করতেই নিউমার্কেটে সংঘর্ষ: ডিবি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
a4f0081b-5aa7-4d48-b72d-e015a86da545
Durbin News

রাজধানী ঢাকাকে অকেজো করতেই নিউমার্কেটে শিক্ষার্থী-দোকান কর্মচারী সংঘর্ষের ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, মূলত ঢাকাকে অকেজো করতেই গুজব ছড়িয়ে এই সংঘর্ষ ঘটানো হয়। একই গুজবে কান দিয়ে ইডেন মহিলা কলেজও অংশ নিয়েছিল। এই সংঘর্ষ চলতে থাকলে ঢাকা অকেজো হয়ে যেত।

তিনি আরও বলেন, নিউমার্কেটে দোকান কর্মচারী-শিক্ষার্থী সংঘর্ষের সময় একটি মহল যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করেছিল। এই অপচেষ্টার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এদিকে নিউমার্কেট সংঘর্ষে ডেলিভারিম্যান নাহিদ মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ডিবি। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের কাইয়ুম, সমাজ বিজ্ঞান বিভাগের পলাশ ও মাহমুদ ইরফান, বাংলা বিভাগের ফয়সাল ও ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।

এ বিষয়ে এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এই ঘটনার জন্য তারা অনুতপ্ত বলে জানিয়েছে।

নিহত নাহিদের সুরতহাল প্রতিবেদনের তথ্য তুলে ধরে ডিবি প্রধান বলেন, নাহিদের মাথার বাম পাশে চারটি ও পিঠে তিনটি কোপের জখম রয়েছে। এছাড়া বাম পা-সহ শরীরের বিভিন্ন স্থানে থেতলানো অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, নাহিদ সংঘর্ষের সময় নিউমার্কেটের কর্মচারীদের সঙ্গে একটি বড় ছাতা নিয়ে ঢাকা কলেজের দিকে এগিয়ে যায়। পরে ছাত্রদের ধাওয়ায় কর্মচারীরা পিছিয়ে এলেও ছাতার কারণে নাহিদ সেটি দেখেনি। ফলে সে ছাত্রদের হাতে ধরা পড়ে।

নাহিদ হত্যায় গ্রেপ্তাররা আত্মগোপনের জন্য বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বলেও জানান ডিবি প্রধান। তিনি বলেন, গ্রেপ্তারদের কেউ কেউ চুল-দাঁড়ি কেটে ফেলেন। অনেকে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে পালিয়ে ছিলেন।

এই সংঘর্ষের ঘটনায় রাব্বি বা ইমন নামের যে শিক্ষার্থীর ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়েছে, তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি ডিবি। এমনকি তার পরিচয় সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি পুলিশের এই সংস্থাটি।

অস্ত্রের বিষয়ে এ কে এম হাফিজ আক্তার বলেন, কে বা কারা শিক্ষার্থীদের হাতে অস্ত্র দিয়েছে সে বিষয়ে এখনও জানা যায়নি। গ্রেপ্তারদের রিমান্ডে এনে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মোরসালিন হত্যার বিষয়ে ডিবি প্রধান বলেন, মোরসালিনের শরীরে শুধু ইটের আঘাতের চিহ্ন ছিল। তাকে পেটানো বা কোপানো হয়নি। তাই কে ইট মেরেছে সেটি শনাক্ত করা যায়নি। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত এই রহস্য উদঘাটন হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad