

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পেছনের সূত্রপাতকারীদের মধ্যে দুইজনকে আটক করেছে র্যাব। এছাড়া সংঘর্ষের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকেও আটক করা হয়েছে।
বুধবার (৪ মে) শরীয়তপুর এবং কক্সবাজার এলাকায় অপরাধীদের লুকিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান দূরবীন নিউজকে জানান, কিছুদিন আগে নিউমার্কেট এলাকায় যে সংঘর্ষের ফলে দুইজন নিহত হয়েছে এবং এ ঘটনা ঘটেছে, তার সূত্রপাতকারীদের দুইজনকে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হবে।



