Ad

'নিউমার্কেট সংঘর্ষে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বেশিরভাগই বহিরাগত'

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
IMG_20220505_133554
Durbin News

নিউমার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষের সময় দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা চালানো বেশিরভাগই বহিরাগত বলে দাবি করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। তবে কিছু নিউমার্কেটের দোকান কর্মচারী ছিল বলেও জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

বৃহস্পতিবার (৫ মে) নিউমার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষের সূত্রপাতকারী দুইজন ও সংঘর্ষে নিহত কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদ হত্যাকান্ডে জড়িত একজনকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে বুধবার (৪ মে) রাতে অভিযান চালিয়ে নাহিদ হত্যায় জড়িত ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়ামকে (২১) শরীয়তপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। পাশাপাশি সংঘর্ষের সূত্রপাতকারী মো. মোয়াজ্জেম হোসেন সজীব(২৩) ও মেহেদী হাসান বাপ্পিকে (২১) কক্সবাজার থেকে গ্রেপ্তার করে র‍্যাব-২। র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এ দুটি অভিযান চালানো হয়।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা এই ঘটনার পর গ্রেপ্তার এড়াতে বেশভুষা পাল্টে আত্মোগপনে ছিল।

তিনি আরো জানান, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নিউমার্কেটে পাশাপাশি দুইটি ফাস্ট ফুডের দোকানের কর্মচারীদের মধ্যে ইফতারি বিক্রয়ের টেবিল বসানো নিয়ে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রতিশোধ পরায়ন হয়ে দোকানের কর্মচারী সজীব ও বাপ্পি ফোন করে কিছু দুষ্কৃতিকারীদের আসতে বলে। দুষ্কৃতিকারীরা সেখানে পৌঁছালে পুনরায় ওই দুই দোকানের কর্মচারীদের মধ্যে মারামারি হয়। পরবর্তীতে এই মারামারিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল কৌশলে গুজব ছড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে। এতে নিউমার্কেট এলাকায় ছাত্র ও কর্মচারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিবিধ তথ্য ও কন্টেন্ট ছড়িয়ে ইন্ধন দেওয়ার ফলে উত্তেজনা চরম সহিংসতার রূপ নেয়। যা ওইদিন সারারাত ও পরদিন সারাদিন চলমান ছিল।

তিনি আরো জানান, প্রায় ১৮ ঘণ্টা চলমান এই সংঘর্ষে নাহিদ (১৮) নামের কুরিয়ার সার্ভিস কর্মী ও মোরসালিন(২৬) নামের দুইজন নিহত হন এবং গণমাধ্যমকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংঘর্ষে লিপ্ত উভয়পক্ষের প্রায় দুই শতাধিক মানুষ আহত হন। এছাড়াও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং কয়েকটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় নিউমার্কেট থানায় দুইটি হত্যা মামলা ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ গাড়ি ভাঙচুরের ঘটনায় মোট পাঁচটি মামলা দায়ের করা হয়।

আত্মগোপনে গিয়ে কক্সবাজারের আবাসিক হোটেলে চাকরির চেষ্টাঃ

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত বাপ্পি ও সজীব নিউমার্কেটের ওয়েলকাম ফাস্টফুডে কর্মচারী হিসেবে চাকরিরত ছিল। জিজ্ঞাসাবাদে তারা জানায়, রাজধানীর নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্ট ফুড এবং ওয়েলকাম ফাস্টফুড এর কর্মচারীদের মধ্যে গত ১৮ এপ্রিল ইফতার বিক্রির টেবিল বসানো নিয়ে বাকবিতন্ডার সূত্রপাত হয়। পরবর্তীতে তারা পরিচিত কিছু দুষ্কৃতিকারীকে মোবাইল ফোন দিয়ে ডেকে আনে। রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ১০-১৫ জন দুষ্কৃতিকারী এসে ক্যাপিটাল ফাস্ট ফুড দোকান কর্মচারীদের মারধর করে। এ সময় অন্যান্য দোকানের কর্মচারীরা আক্রমণ প্রতিহতের চেষ্টা চালায়। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরবর্তীতে ব্যাপক আকারে সংঘর্ষ হয়। ঘটনার পর বাপ্পী ও সজীব কক্সবাজারে আত্মগোপন করে এবং নিজের পরিচয় লুকানোর জন্য তার লম্বা চুল কেটে ছোট করে এবং কক্সবাজারের আবাসিক হোটেলে চাকরির চেষ্টা চালায়।

নাহিদকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে সিয়ামঃ

কমান্ডার খন্দকার আল মঈন আরো জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গ্রেফতারকৃত মো. মাহমুদুল হাসান সিয়াম সংঘর্ষের এক পর্যায়ে নাহিদকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ মৃত্যুবরণ করে। ঘটনার পর গ্রেফতারকৃত সিয়াম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad