
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় গ্রেফতারদের থেকে ১ হাজার ৪০৫ পিস ইয়াবা, ৪ কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম ৩০ পুড়িয়া হেরোইন ও ৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৭ মে) সকাল ছয়টা থেকে রবিবার (৮ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে।



