

একই গ্রামের একসাথে ৪ কিশোরী নিখোঁজ হয়েছেন। তাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৪ বছর।
শনিবার (৭ মে) লক্ষ্মীপুরের কমলনগর থেকে তারা নিখোঁজ হন।
নিখোঁজ চার জন হলেন- চরবসু গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে জোবায়দা আক্তার, তার চাচাতো বোন মিতু আক্তার, আবুল খায়ের চুন্নুর মেয়ে শিমু আক্তার ও তার খালাতো বোন সামিয়া আক্তার।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় আন্ডার চর গ্রামে নিহার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তারা। এরপর থেকে তাদের বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে রাতে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান জানান, চার কিশোরী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্তসহ তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।



