আইন আদালত


৪৮ ঘণ্টা পর নিখোঁজ চার কিশোরী উদ্ধার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মে ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার

৪৮ ঘণ্টা পর নিখোঁজ চার কিশোরী উদ্ধার

লক্ষ্মীপুরের চরকাদিরার বাদামতলী থেকে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে জেলা কারাগারের পেছনের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।


সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। 


পুলিশ সুপার জানান, মূলত অভাব-অনটন ও কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় এই চার কিশোরী। বাবা মেয়ের অভাব দূর করতেই তারা এই পথে হাটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কেউ অপহরণ করেনি বলে জানিয়েছে। চার জন জানায়, তারা স্বেচ্ছায় কাজের সন্ধানে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।


পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আরও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে।


উদ্ধার কিশোরীরা হলেন- উপজেলার চরকাদিরার বাদামদতলী এলাকার মো. ইব্রাহিম হোসেনের মেয়ে জোবায়েদা আক্তার, জয়নাল আবেদিনের মেয়ে মিতু আক্তার, সামছুল আলমের মেয়ে সামিয়া আক্তার ও আবুল খায়ের চুন্নুর মেয়ে সিমু আক্তার। তাদের চারজনেরই বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। তারা সম্পর্কে মামতো, ফুফাতো ও চাচাতো বোন।


সামিয়া আক্তার নিহা স্থানীয় দক্ষিণ চরকাদিরা সিদ্দিকীয় দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এছাড়া জোবায়েদা আক্তার, মিতু আক্তার ও সিমু আক্তার একই এলাকার দক্ষিণ চরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।


এর আগে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাদামতলী এলাকায় চার কিশোরী বাড়ি থেকে বের হয়। নিখোঁজ কিশোরী সামিয়া আক্তার নিহার নোয়াখালীর আন্ডারচর এলাকায় নানার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়েছিল তারা। কিন্তু সেখানে তারা যায়নি। পথে নিখোঁজ হয় চার কিশোরী। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে শনিবার রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ কিশোরীদের আত্মীয় আকলিমা আক্তার।



জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ

ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।