
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।
রবিবার (৮মে) যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো: ফয়সাল, মিরাজুল ইসলাম মিঠু, হযরত আলী ও শামছুল আলম।
এ সময় গ্রেফতারদের থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে সাব-মার্সিবল পাম্পের ভিতরে অভিনব কায়দায় সেটিং করে এস এ পরিবহনের মাধ্যমে ইয়াবা ঢাকায় নিয়ে আসতো বলে জানিয়েছে তারা। ঢাকায় এনে গ্রেফতাররা ইয়াবা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
মাহবুবুল হক সজীব আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।



