

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ সময় গ্রেফতারদের থেকে ৪ হাজার ৪৮০ পিস ইয়াবা, ৭১ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৮১ পুরিয়া হেরোইন, ৪ বোতল বিদেশি মদ ও ১২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
সোমবার (৯ মে) সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে।



