
ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিউ মার্কেটের ক্যাপিটাল ফাস্টফুড নামের দোকানটির কর্মচারী কাওসার ও বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (৯ মে) রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সূত্রপাত নিউমার্কেটের ভেতরে থাকা ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের দুই দোকান কর্মচারীর দ্বন্দ্ব থেকে।



