Ad

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডারে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
াািুরস]ৎ
Durbin News

কুষ্টিয়ায় আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে তিনজনকে। একইসাথে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সেই সাথে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সাজা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। শাস্তি প্রদান করার সময় সেখানে আসামিরা উপস্থিত ছিল না। এছাড়াও অভিযোগ প্রমাণ না হওয়ায় ১১ জনকে খালাস দিয়েছেন আদালত।

আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার ফারুক সর্দার, একই উপজেলার কফিল উদ্দিন ওরফে কালু এবং শহরের বাসিন্দা রোহান।

অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ফারুক মণ্ডল, একই জেলার লিয়াকত আলী, কুষ্টিয়া সদর উপজেলার লিয়াকত শেখ, মনোয়ার শেখ, আকাম উদ্দিন, জমির উদ্দিন, ইবি থানার নুরাল ওরফে নুরুল, সদর উপজেলার খাকচার মণ্ডল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি জানান, ২০০৯ সালে ১০ আগষ্ট শামসুজ্জোহা, কাইয়ুম ও আইয়ুবের শরীর থেকে বিচ্ছিন্ন মাথা কুষ্টিয়ার গণপূর্ত অফিসের পাশে একটি চটের ব্যাগ থেকে উদ্ধারের পরদিন সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে তাদের দেহের অংশ পাওয়া যায়। নিহতের ভাই কাইয়ুম ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে।

তিনি আরও জানান, এলজিইডির একটি কাজ বাগিয়ে নিতে আতঙ্ক সৃষ্টির জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad