
রাজধানীর নিউমাকের্ট থানা এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতাররা হলো- টিটু হোসেন, সাদ্দাম হোসেন ও হাসান।
বুধবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকার কাটাবন ঢালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উওরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
বৃহস্পতিবার এ তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম।
তিনি জানান, কিছু মাদক কারবারি এলিফ্যান্ট রোডে মাদক বিক্রি করছে এমন তথ্যে সেখানে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ টিটু, সাদ্দাম ও হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে এনে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে নিউ মাকের্ট থানায় মামলা হয়েছে।



