
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় গ্রেফতারদের থেকে ১০ হাজার ৬৯২ পিস ইয়াবা, ৪৭ কেজি ৭৫৩ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৫১.৫ গ্রাম হেরোইন ও ৯টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে জব্দ করা হয়।
বুধবার (১১ মে) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।



