Ad

নতুন জঙ্গি সংগঠন গড়ে তুলেছিলেন আনোয়ার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
jZUeFLDijTqX2JayHbS66wGs7oiICXu2Rpr6d1DH
Durbin News

এবার ‘জামআতুল মুসলেমিন’ নামে একটি নতুন জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনায় বৈঠককালে সংগঠনটির আমিরসহ ১০ সদস্যকে আটক করেছে র ্যাব। গ্রেফতাররা এক সময় জেএমবি মতাদর্শের ছিলেন।

শনিবার (১৯ মার্চ) দুপুরে র ্যাব-৬ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মো. মুশতাক আহমেদ।

এর আগে শুক্রবার (১৮ মার্চ) রাতে নগরীর খালিমপুর এলাকার মাদানী নিসাব নামের একটি মাদ্রাসা থেকে নতুন এই জঙ্গি সংগঠনটির সদস্যদের আটক করে র ্যাব-৬।

আটকরা হলেন- ‘জামআতুল মুসলেমিনে’র আমির আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন (৫০) এবং সদস্য সোহেল রানা (৩০), আমিনুল (৩৮), কামরুল ইসলাম (৫৫), রিফাত রহমান (২৪), আবদুুর রউফ (৬২), শেখ ফরিদ (২৭), আবদুল আলীম (৫০), রফিকুল ইসলাম (৪৬) এবং তালহা ইসলাম ওরফে গণ (১৯)।

সংবাদ সম্মেলনে র ্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মুশতাক আহমেদ জানান, মিদ্দাত হোসেন ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত সৌদি আরবে লেখাপড়া করেন। দেশে ফিরে আসার পর তার সঙ্গে পরিচয় হয় ভোলা-চরফ্যাশন এলাকার অধ্যাপক মজিদের। মজিদ তৎকালীন জেএমবির আমির শায়খ আবদুর রহমান এবং শায়খ সাইদুর রহমানের অনুসারী ছিলেন। এক সময় মজিদের ঘনিষ্ট সহযোগী হয়ে ওঠে তার কাছেই জেএমবির বায়াত গ্রহণ করেন মিদ্দাত। পরিচয় হয় জেএমবির আরো অনেকের সঙ্গে।

র ্যাব দাবি করে, ২০১২ সালে সন্দেহভাজন জঙ্গি কার্যক্রমের জন্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হন মিদ্দাত। এরপর থেকে নিজের সংগঠন গঠনের পরিকল্পনা করেন তিনি। পরে ২০১৮ সালে অধ্যাপক মজিদের সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু ব্যক্তিকে নিয়ে নিজস্ব সংগঠন ‘জামআতুল মুসলেমিনে’র কার্যক্রম শুরু করেন মিদ্দাত। শুরু করেন দাওয়াত দেওয়া। তাদের মূল উদ্দেশ্য ছিল, দাওয়াত দেওয়ার মাধ্যমে জনগণের একটি বড় অংশকে নিজেদের দলে ভেড়ানো এবং পরবর্তীতে সশস্ত্র জিহাদের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা।

র ্যাব আরো জানায়, মিদ্দাত এবং তার সহযোগীরা দেশের বিভিন্ন জায়গায় সূরা সদস্য নিয়োগ করে সাথী সদস্য সংগ্রহের কাজ করছিল। বর্তমানে টাঙ্গাইল, গাজীপুর, যশোর, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকায় তাদের সদস্য সংগ্রহের কাজ ব্যাপক আকারে চলছে। এরই অংশ হিসেবে খুলনায় একটি বৈঠকের আয়োজন করে সংগঠনের নেতারা। সেখান থেকেই তাদের আটক করা হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad