

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. ইমন হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (২০ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, মামলাটিতে ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত ৭ জনের ফাঁসির রায় দিয়েছেন। খালাস দেয়া হয়েছে তিন জনকে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাহিদ (২১), সাদ মিয়া (২২), আহম্মদ আলী (৫৫), মো. সিরাজ মিয়া (৪৫), সেন্টু মিয়া (২৫), খোরশেদ আলম (১৮) ও সালমা বেগম (৫২)।
প্রসঙ্গত, ২০১৩ সালের জুনে ইমন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এর ৬ দিন পর পরিত্যক্ত একটি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইমনের বাবা মো. ইসমাইল মামলা করেন। এজাহারে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ইমনকে হত্যা করা হয়। পরে তার মরদেহ নয় খণ্ড করে পরিত্যক্ত জায়গায় ফেলে রাখে আসামিরা।



