Ad

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিরোধ খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
-9efaa14437b4e3a85e5dc3e498366617
Durbin News

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দলগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, যেকোনও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা সৃষ্টিকারীদের পরিকল্পনা নস্যাৎ করতে ‘প্রিভেন্টিভ মেজার’ হিসেবে এসব বিষয় খতিয়ে দেখা হবে।ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ বলছে, গত ২০ জুলাই দিবাগত রাতে শাহজাহানপুরে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনার তদন্ত করতে গিয়ে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের বিষয়টি উঠে এসেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং সরাসরি অংশ নেওয়া আট জনকে রাজধানী বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারেন, রুবেলকে হত্যার মধ্য দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং নিয়ন্ত্রণ নেওয়ার একটি প্রচেষ্টা রয়েছে। এর আগেও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ড ঘটে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাসহ এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।তাদের বিরুদ্ধে তদন্ত শেষে এরই মধ্যে চার্জশিট দিয়েছে গোয়েন্দারা। তাদের দাবি, চার্জশিটে কাউকে কোনও ছাড় দেওয়া হয়নি।কাউকে হত্যা করে এলাকায় আধিপত্য বিস্তার করা যায় না উল্লেখ করে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, রাজধানীর অন্যান্য এলাকাতেও এ ধরনের আধিপত্য বিস্তারের ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এছাড়াও নেতাদের কারও মধ্যে দ্বন্দ্ব রয়েছে কিনা, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল বা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্বের ফলে হত্যাকাণ্ডের মতো ঘটনার অবতারণা হতে পারে কিনা; এসব বিষয়ও নজর রাখা হচ্ছে। আরও বিশদ খতিয়ে দেখা হবে।ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য যারা এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছেন, তারা কখনও ভাবছেন না আগে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, আর এগুলোতে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে; তাদের আইনের আওতায় আনা হয়েছে। কাউকে কোনও ছাড় দেওয়া হচ্ছে না।’

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad