Ad

দুই জাতীয় দিবসে চুরি করত ওরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
v5BtaNd1m0LI6UeT6nQV3MldSZU5yJHk7t3CZHWl
Durbin News

জাহাঙ্গীর সুমন:বছরে মাত্র দুই ‍দিন চুরি করত তারা, স্বাধীনতা ও বিজয় দিবসই ছিল তাদের চুরি করার নির্ধারিত দিন। এই ‍দুটি দিনই সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নির্মিত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

প্রতি বছর জাতীয় ভাবে দিবস ‍দুটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সকল সরকারি-বেসরকারি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদনের জন্য সমবেত হয় এখানে।

দিবসের শুরুতেই ভিভিআইপি, ভিআইপিরা শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধ ত্যাগ করার এ স্থান সবার জন্য উন্মুক্ত করা হয়। আর মানুষের ভিড়ের মধ্যে সে সময়টাকেই কাজে লাগাত একটি চক্র। ভিড়ের মধ্যে তারা সাধারণ মানুষের পকেট থেকে হাতিয়ে নিত মোবাইল আর মানিব্যাগ।

শনিবার (২৬ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে এমন ১৩ জন চোর ও পকেটমারকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৯ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন ও বেশ কয়েকটি মানিব্যাগ উদ্ধার করা হয়। পুলিশ বলছে তারা মূলত সংঘবদ্ধ পকেটমার । মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান জিনিস কৌশলে চুরি করত তারা।

আটকৃতরা হলেন, ফরিদপুরের শামীম মোল্লা (৩৬), গোপালগঞ্জের সজিব শেখ (৩৪) ও পারভেজ শেখ, কুড়িগ্রামের হায়দার আলী(৩৭) বরিশালের আব্দুর রাজ্জাক (৪০), নারায়ণগঞ্জের চান শরিফ (৪৬), মাদারীপুরের মনির হোসেন মোল্লা (৩৪),সাভারের কলমা এলাকার রিপন (২৯),ধামরাইয়ের বরাঙ্গী গ্রামের সুজন মিয়া (২৫), আশুলিয়ার কুরগাঁও এলাকার রুবেল (২৮), যশোরের শরিফ (৩৫) ও সাভারের রাজাঘাট এলাকার আবু তালেব রায়হান (২৮)। এছাড়া একজনের পরিচয় পাওয়া যায়নি।

জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন ওর রশিদ জানান, সাদা পোশাকের পুলিশ সদস্যরা কৌশলে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা সবাই পেশাদার পকেটমার।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় ,বছরের দুইটি জাতীয় দিবস উপলক্ষেই তারা মূলত ভিড়কে টার্গেট করে মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নিত। তাদের চক্রের আরো কয়েকজন সদস্যের বিষয়ে তথ্য পেয়েছে পুলিশ, তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে । আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad