

পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির সাত নেতাকর্মীর বিচার শুরু হয়েছে।বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন এবং অভিযোগ গঠন করেন। আর তাতে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।এই মামলার অন্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু ও আলফাস ওরফে আব্বাস।২০১৫ সালে রাজধানীর মৎস্য ভবনের সামনে পুলিশ ভ্যানে পেট্রোলবোমা ছোড়া হলে আহত হন কনস্টেবল শামীম। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। ওই ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক শফিউল ইসলাম সে সময় বাদী হয়ে মামলা দায়ের করেন।



