আইন আদালত
নাইকো মামলায় সাক্ষ্য বন্ধে খালেদা জিয়ার আবেদন
সাক্ষীরা নথি দেখে সাক্ষ্য দিচ্ছেন, এমন অভিযোগ এনে খালেদা জিয়ার পক্ষে এই আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মো. শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই আবেদন করা হয়।
প্রসঙ্গত, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ চুক্তি’র মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। রাজধানীর তেজগাঁও থানায় দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
আইন আদালত থেকে আরও পড়ুন
মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার
শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

.jpg)







