

বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বললেন, ভিসানীতি নিয়ে আমি অতো মাথা ঘামাই না। এটা (বাংলাদেশ) স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র। একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি হিসেবে শেষ কর্মদিবস সম্পন্ন করে বিদায়বেলায় এ কথা বলেন তিনি। আরও বললেন, আমি কখনও আমেরিকা যাইনি, যাবও না।বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ এবং সুপ্রিমকোর্টে রেকর্ড ভবন সম্পন্ন করে যেতে পারলে আরও ভালো লাগতো বলে এ সময় উল্লেখ করেন হাসান ফয়েজ সিদ্দিকী।বিদায়ী প্রধান বিচারপতি জানান, বিচারপ্রার্থী মানুষের জন্য কাজ করেছেন তিনি। অসংখ্য মামলা বিনা পয়সায় করেছেন। দূর-দূরান্ত থেকে মানুষ চেম্বারে আসতেন, আর তাদের জন্য করেছেন তিনি।



