

রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল ওরফে সমিউদ্দীনকে গ্রেফতার করেছে র্যাব। তিনি বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়কারী ও হত্যাকারী।রোববার (১৫ অক্টোবর) রাতে কক্সবাজারের কুতুপালং এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।র্যাব জানায়, আরসার এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে র্যাবের একাধিক টিম ও গোয়েন্দা শাখা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল। মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর কার্যালয়ে তাকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে খুন হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। পরদিনই অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।



