আইন আদালত
এবার বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে এ দুই নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলায় মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করা হয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬।
গ্রেফতারের পর বিএনপির এই দুই নেতাকে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। আগামীকাল তাদেরকে আদালতে সোর্পদ করা হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
আইন আদালত থেকে আরও পড়ুন
মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার
শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

.jpg)







