আইন আদালত


মির্জা আব্বাস ৫ ও হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ নভেম্বর ২০২৩, ০৫:১২ অপরাহ্ন, বুধবার

মির্জা আব্বাস ৫ ও হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে
নাশকতা ও বিস্ফোরক আইনে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা বানানো কাণ্ডে পল্টন থানার মামলায় গ্রেফতার লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে একই আদালত চৌধুরী হাসান সারওয়ার্দীর রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আদালতে মির্জা আব্বাসকে হাজির করা হয়। আর মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে, চৌধুরী হাসান সারওয়ার্দীর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় তাদের আইনজীবীরা জামিন চাইলেও তা নাকচ করে দেন বিচারক।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপরই তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এছাড়া, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬।

আর মঙ্গলবার বিকেলে বাসা থেকে চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করে ডিবি।

জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।