আইন আদালত


আলোচিত 'শিশুবক্তা' রফিকুল ইসলাম মাদানী কারামুক্ত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ নভেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন, শনিবার

আলোচিত 'শিশুবক্তা' রফিকুল ইসলাম মাদানী কারামুক্ত
কারাগার থেকে মুক্তি পেলেন ‘শিশুবক্তা’ খ্যাত হেফাজতে ইসলামের নেতা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। প্রায় আড়াই বছর পর তিনি কারামুক্ত হলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, শনিবার (৫ নভেম্বর) এই শিশুবক্তা কারাগার থেকে মুক্ত পেয়েছেন। হেফাজ ইসলামও এ তথ্য নিশ্চিত করেন। মুক্তি পেয়ে বাড়ির উদ্দেশে নেত্রকোনায় রওনা দিয়েছেন তিনি।

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল।  ডিজিটাল নিরাপত্তা আইনের পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। সব মামলায় জামিন পেলে তিনি মুক্তি পান।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে ২০২১ সালের ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই সময় বিক্ষোভ ও হেফাজতে ইসলামের ডাকা হরতাল থেকে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাপক সহিংসতা হয়েছিল। রফিকুল ইসলাম মাদানীর ওয়াজে সহিংসতার উসকানি ছিল বলে দাবি করে র‍্যাব।


জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।