হিযবুত তাহরীর'র হয়ে উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য ঢাবির ৪ শিক্ষার্থী গ্রেপ্তার
হেড অফ ডিজিটাল মিডিয়া


নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এর অনলাইন সম্মেলনের প্রচার-প্রচারণায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গ্রেফতারকৃতরা হচ্য়েছেন, রেজওয়ান পারভেজ, মেহেদী হাসান বিজয়, নূরে আলম মো. সিহাব উদ্দিন ও আবু আল জিন্নাতুল।
এদের মধ্যে, রেজওয়ান ও মেহেদী অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের ছাত্র, আর নূরে আলম বিবিএ ও জিন্নাতুল ইংরেজি বিভাগের ছাত্র।
২৭ মার্চ পুরান ঢাকার বংশাল ও লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিটিটিসি ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, হিযবুত তাহরীরের খসড়া সংবিধান, লিফলেট, পোস্টার, দুটি ম্যাগাজিন পত্রিকাসহ ১০টি প্লাস্টিকের খালি বোতল জব্দ করা হয়।
২৮ মার্চ চারজনকে আদালতে হাজির করার পর প্রত্যেককে দুদিনের রিমান্ডে দেয়া হয়েছে।
সিটিটিসির সহকারী কমিশনার (এসি) আরিফুল হোসেইন তুহিন বলেছেন, হিযবুত তাহরীরের সদস্যরা অনলাইন ও অফলাইনে প্রচারণার মাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। এমনকি তারা ১৮ মার্চ অনলাইন সম্মেলনের আয়োজন করে।



