Ad

ব্যাখ্যা অসন্তোষজনক হওয়ায় ৪ ভোজ্যতেল প্রতিষ্ঠানকে ফের তলব

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Its4fRGKlia27ezdFGeMeDVjpp1bmD6wNxNUmPEy
Durbin News

এই চার প্রতিষ্ঠানগুলো হলো রূপচাঁদা ব্র্যান্ড, বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ ও টি কে গ্রুপ।

বুধবার (৩০ মার্চ) এই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে পৃথক ভাবে ব্যাখ্যা শোনা হয়। কিন্তু তাদের দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।তাই বুধবার (৬ এপ্রিল) আবারও অধিদপ্তরে গিয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত এক বছরের বেশি সময় ধরে ভোজ্যতেলের বাজারে চলছে অস্থিরতা। নানা অজুহাতে প্রতি সপ্তাহে বাড়ানো হচ্ছে দাম। এমন পরিস্থিতিতে ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে চারটিতে অনিয়ম পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে চাওয়া হয়েছে ব্যাখ্যা। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি অধিদপ্তরের কর্মকর্তরা। তাই ফের প্রতিষ্ঠানগুলোকে তলব করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানের কাছে ফেব্রুয়ারির তুলনায় মার্চে সরবরাহ কমিয়ে দেওয়ার ব্যাখ্যা চাওয়া হয়।

এর আগে গত ১৩ মার্চ চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেকে অবস্থিত এস আলম গ্রুপের কারখানা পরিদর্শনে যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তারা তেল রিফাইনারি ও বোতলজাতকরণ শাখা বন্ধ পান। পাশাপাশি ড্রামের গায়ে পণ্যের নাম, মূল্য ও মেয়াদও পাওয়া যায়নি। এছাড়া পাঁচ লিটারের বোতলের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল পাওয়া যায় ৮৩৫ টাকা। যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনে বেশি।

এরপর গত ২৭ মার্চ ফের কারখানাটি পরিদর্শনে যান অধিদপ্তরের কর্মকর্তারা। এবার সরবরাহ আদেশ ও এসওতে একক মূল্য পাননি তারা। তাই ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানটির কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে তলব করা হয়।

এছাড়া টি কে গ্রুপ তাদের নারায়ণগঞ্জের কারখানা থেকে ফেব্রুয়ারি মাসে ২৭ হাজার ৩৭১ টন পাম ওয়েল বিপণন করেছে। কিন্তু মার্চ মাসে তা কমে ২১ হাজার ১১৯ টনে নেমে যায়। রূপচাঁদা ব্র্যান্ড ফেব্রুয়ারি মাসে সরবরাহ করেছে ১৪ হাজার ৩৮ টন তেল। কিন্তু মার্চে তা কমে দাঁড়ায় ৮ হাজার ২৬৩ টনে।

বসুন্ধরা গ্রুপ তাদের কেরানীগঞ্জের কারখানা থেকে ফেব্রুয়ারি মাসে ১৭ হাজার টন তেল সরবরাহ করে। কিন্তু মার্চ মাসে তা কমে দাঁড়ায় ১৩ হাজার ৫২ টন। তাই চারটি প্রতিষ্ঠানের কাছেই সরবরাহ কমে যাওয়া ব্যাখ্যা চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ বিষয়ে অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রতিষ্ঠান চারটির কাছে সরবরাহ কমে যাওয়া ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তাদের প্রতিনিধিরা আজ সেই ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমমরা এতে সন্তুষ্ট হতে পারিনি। তাই আগামী বুধবার তাদের ফের ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করা হয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad