রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রিজ থেকে ৮৬৬ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব। অভিযানে ফরিদপুর থেকে ওমর ফারুক সবুজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর ক্যাম্প র‌্যাব-৮।

র‌্যাব-৮ জানায়, বুধবার রাতে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। সে সময় একটি প্রাইভেটকার হাইওয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । র‌্যাব গাড়িটিকে পিছু নিয়ে আটক করে। তবে প্রাইভেটকারের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। প্রাইভেটকার থেকে ৮৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাইভেট কারের কাগজপত্র যাচাই করে জানা যায়, সেটির মালিক ওমর ফারুক সবুজ। তাকে ফরিদপুর শহর থেকে আটক করা হয়।

citytouch 728-X-90

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি এবং পলাতক আসামি ফরিদপুর জেলার রঘুনন্দনপুর এলাকার নয়ন জমাদ্দারের ছেলে ফারুক জমাদ্দার পরস্পর যোগসাজশে প্রাইভেটকারে বহন করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল বিক্রি করে আসছেন। উদ্ধার মালামালসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।