Ad

রোজায় অপরাধ ঠেকাতে কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
k0R8EGoG61h2euff362l7WfY36LdxNj5xHqqESGr
Durbin News

মাসুদ সুমনঃ

রমজান মাস আসলেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়ে যায় ছিনতাই, ডাকাতি, খুন, অজ্ঞান পার্টি, প্রতারণাসহ নানা ধরনের মৌসুমি অপরাধ। তবে এ বছরের চিত্র ভিন্ন। চলতি বছর রমজানের আগেই অস্বাভাবিক হারে বেড়ে গেছে অপরাধ প্রবণতা।

বেড়ে গেছে খুন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে হত্যা, ডাকাতি ও ধর্ষণ। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, শুধুমাত্র মার্চের ২৯ তারিখ দেশের বিভিন্ন স্থানে ৮টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়াও রাজধানী ঢাকাতেও হঠাৎ বেড়েছে খুন, ছিনতাই ও অজ্ঞানপার্টির দৌরাত্ম্যসহ রহস্যজনক মৃত্যুর ঘটনা।

একইসঙ্গে মতিঝিলে প্রকাশ্যে দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় মানুষের মধ্যে ব্যাপক ভীতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলের নেতা, পুলিশ, ছাত্রী ও গৃহবধূ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। ঢাকার শেওড়াপাড়ায় গরিবের ডাক্তার খ্যাত আহমেদ মাহি বুলবুলকে ছুরিকাঘাতে হত্যার পর মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। রাস্তায় বের হয়ে কী জীবন নিয়ে ঘরে ফেরা যাবে- এমন প্রশ্নও জেগেছে অনেকের মনে।

আইনশৃঙ্খলার এই পরিস্থিতির মধ্যেই চলে এসেছে রমজান মাস। এ মাসে এমনিতেই বেড়ে যায় মৌসুমি অপরাধীদের দৌরাত্ম্য। তৎপর হয়ে ওঠে ভেজালকারী এবং খাদ্যদ্রব্যের মজুদদাররা। ফলে এবার রমজানে অনেকটা নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে রমজান মাসে অপরাধ প্রবণতা রোধকল্পে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবছরের মত এবারো রমজান মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত এক মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মানুষজনের জানমাল রক্ষার জন্য চ্যালেঞ্জ নিয়েছে তারা।

মৌসুমি অপরাধী চক্রের সদস্যদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ আইনশঙ্খলা বাহিনীর সকল ইউনিটকে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গত ৩ মাসে সারাদেশে খুন হয়েছে ৬২৮ জন। কেবলমাত্র রাজধানী ঢাকাতেই খুন হয়েছেন ৩৪ জন। এ ছাড়া নিয়মিতই ঘটছে ছিনতাই, অজ্ঞান-মলম পার্টির তৎপরতায় অপরাধের ঘটনা।

ডিএমপির অপরাধ বিভাগের তথ্যানুযায়ী, ২০২১ সালে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয় ১৪৫টি, ২০২০ সালে ১৭৬টি, ২০১৯ সালে ১৫৫টি, ২০১৮ সালে ২১৬টি, ২০১৭ সালে ১০৩টি, ২০১৬ সালে ১৩২টি, ২০১৫ সালে ২০৫টি ও ২০১৪ সালে ২৬৫টি মামলা হয়। আর এ বছর (২০২২ সাল) প্রথম তিন মাসেই রাজধানীর শতাধিক স্পটে ৪৬২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শাখার প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির অপতৎপরতা রোধে বিশেষ অভিযান চালাবে পুলিশ। রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়ে উঠে। এ ব্যাপারে ডিএমপি কমিশনার সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন। ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যদের গ্রেপ্তারে আমরা বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামরুজ্জামান বলেন, আইজিপি নেতৃত্বে অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এর মধ্যেও অনেক সময় অপরাধ বাড়ে আবার কমে। স্বাভাবিক প্রক্রিয়া এটি। তবে রোজা ও ঈদ যেন দেশবাসী নির্বিঘ্নে উদযাপন করতে পারে সে বিষয়ে আমরা কিছু নির্দেশনা দিয়েছি।

এদিকে অপরাধ বৃদ্ধির এমন পরিস্থিতিতে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, করোনার কারণে মানুষ আর্থিক টানাপোড়েনে পড়ায় অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে। রাজনৈতিক নেতারাও এর মধ্যে রয়েছেন। টেন্ডারসহ বিভিন্ন আর্থিক দ্বন্দ্বে বাড়ছে হত্যাসহ বিভিন্ন অপরাধ। এ ছাড়া আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে পুলিশিং গড়ে না ওঠায় অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

তারা বলছেন, এ জন্য দায়ি পুলিশের অব্যবস্থাপনা। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এ বাহিনী এখন শুধু রাজনৈতিক কারণে ব্যবহৃত হচ্ছে না; ঘুষ দুর্নীতি এবং ভুক্তভোগীদের সঙ্গে আচরণও ভালো করেন না। ফলে মানুষ বিপদে পড়লেও সহায়তা নিতে গিয়ে নতুন করে বিপদে পড়েন কি-না সে ভয়ে থানামুখি হতে চান না।

সমস্যা সমাধানে, সংঘটিত অপরাধগুলোর বিচার নিশ্চিত করা এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান অপরাধ বিশ্লেষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা গেলে নানা অপরাধ দমন করা যেত। সব অপরাধের নেপথ্যে কোনো না কোনোভাবে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। কখনো কর্মহীনতার কারণেও অপরাধের ঘটনা ঘটে। তবে দেখা যায়, যে অপরাধী সে একাধিক অপরাধ করছে। আমরা তাদের শাস্তি নিশ্চিত করতে পারছি না। এটা আমাদের বিচারিক প্রক্রিয়ার এক ধরনের দুর্বলতা বলা যায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad