Ad

লাকীকে শিল্পকলার তিন বছরের হিসাব দিতে হবে: দুদক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
LmOcvi8Lwc6m9OET0xHAEQQAXWHDIGA7g5V6CHTR
Durbin News

আর্থিক অনিয়মের অভিযোগ শিল্পকলার ডিজি লিয়াকত আলী লাকীর কাছে প্রতিষ্ঠানটির তিন বছরের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের পাঠানো এক চিঠিতে লাকিকে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন বছরে নিয়োগ পাওয়া ৪৬ ব্যক্তির যাবতীয় তথ্য এবং তিন বছরের শিল্পকলা একাডেমির যাবতীয় হিসাব দিতে বলা হয়েছে।

ওই নোটিশে লাকীর কাছে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, কর্মকর্তা নিয়োগে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতি, ভুয়া বিল ভাউচারে মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগের বিষয়ে জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

অভিযোগ রয়েছে ২০১৭ সালে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৬ জনকে নিয়োগ দেয় শিল্পকলা একাডেমি। শুধু তাই নয়, এসব নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাস না করেও অনেককেই টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করা হয়।

এছাড়া ৪৬ জনের নিয়োগের বিষয়ে ওই নোটিশে বলা হয়, ২০১৭ সালে আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৪৬ জনকে নিয়োগ প্রদান সংক্রান্ত প্রক্রিয়ার বিজ্ঞপ্তি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরপত্র, নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগপত্র প্রদানের যাবতীয় রেকর্ডসহ নথির ফটোকপি ও ওই সময়ে বিভিন্ন অনুষ্ঠানে ব্যয়ের ভাউচার ও বিবরণী দেখাতে হবে।

লিয়াকত আলী লাকীর ব্যাংক হিসাবের তথ্য চেয়ে নোটিশ বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক পরিচালিত ব্যাংকের ২০১৯-২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের অর্থ জমা, উত্তোলন ও চেক প্রদান, টিটি, পে-অর্ডার ইত্যাদির বিবরণ এবং উল্লেখিত সময়ে আপনার নামীয় প্রতিষ্ঠানসহ ব্যাংক হিসাবের বিবরণী দিতে নোটিশে উল্লেখ করা হয়। গত ১৬ জানুয়ারি শিল্পকলা একাডেমির মহাপরিচালককে আর্থিক অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদ করে দুদক। তবে সে সময় তিনি তার বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও দাবি করেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad