আইন আদালত


ক্যাসিনোকাণ্ডে অর্থপাচারে এনু-রুপনের মামলার রায় বুধবার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৫ এপ্রিল ২০২২, ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার

ক্যাসিনোকাণ্ডে অর্থপাচারে এনু-রুপনের মামলার রায় বুধবার


ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভুঁইয়ার বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা অর্থ পাচার মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার (৬ এপ্রিল)। এই মামলায় তারা দুই ভাই ছাড়াও আরো ৯জন আসামি রয়েছেন।

 

এদিন ঢাকার বিশেষ জজ আদালত-৫ মামলার রায় ঘোষণা করবেন বিচারক ইকবাল হোসেন। এর আগে গত ১৬ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওইদিন রায় ঘোষণার জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করা হয়।

 

এই মামলার অন্য আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।

 

আসামিদের মধ্যে বর্তমানে কারাগারে আছেন এনু, রুপন, জয়, আজাদ, নবীর, সাইফুল। জামিনে আছেন তুহিন। বাকি চার আসামি শুরু থেকেই পলাতক রয়েছেন।

 

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তার স্ত্রী ও মেয়ের তথ্য অনুসারে ওয়ারীর লালমোহন সাহা স্ট্রীটের চারতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে দুই কোটি টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় ২৫ নভেম্বর ওয়ারী থানায় একটি মামলা করে র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) জিয়াউল হাসান।

 

মামলায় বলা হয়, এনু ও রুপন ক্যাসিনো পরিচালনার মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করেছে। উপর্জিত অর্থ গোপন করার জন্য তারা কালামের বাসায় রেখেছিল।

 

পরে ২০২০ সালের ২১ জুলাই এনু-রুপনসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন সিআইডি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী। ৫ জানুয়ারি আদালত চার্জ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। এই মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।


সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ

ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।