Ad

ঢাকা রিজেন্সির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
nokPF0syVShOfThvHIgnDUzOJESvY3vmjrfZSLq1
Durbin News

রাজধানীর অভিজাত ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দুই মাসে প্রতিষ্ঠানটির প্রায় ৫৮ লাখ টাকার ভ্যাট ফাঁকির সত্যতা পেয়েছে অধিদপ্তরের তদন্ত কর্মকর্তারা।

সোমবার (১৪ মার্চ) দূরবীণ ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান। তিনি জানান, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের বিরুদ্ধে করা মামলাটি ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ আরো জোরদার করার জন্য ভ্যাট কমিশনারেটকে অনুরোধ করা হয়েছে।

জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে অবস্থিত ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডে অভিযান চালায় এনবিআর এর ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। এতে নেতৃত্ব দেন ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক অথেলো চৌধুরী। অভিযানে কর্মকর্তারা প্রতিষ্ঠানটির দুই মাসে ভ্যাট ফাঁকির প্রমাণ পান। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবহৃত কম্পিউটার, মূসক ও বিক্রয় চালান এবং বাণিজ্যিক দলিল জব্দ করা হয়।

ভ্যাট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঢাকা রেজেন্সির ২০১৮ সালের ডিসেম্বর মাসে মোট বিক্রির পরিমাণ ছিল ৫ কোটি ৬ লাখ ৭০ হাজার ৭৯২ টাকা। কিন্তু প্রতিষ্ঠানটি তাদের দাখিল পত্রে ৪ কোটি ৫৯ লাখ ২৬ লাখ ১৭৮ টাকা বিক্রয়মূল্য প্রদর্শন করেছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ৪৭ লাখ ৪৪ হাজার ৬১৪ টাকা বিক্রয়তথ্য গোপন করে। এতে পরিহারকৃত মূসকের পরিমাণ ছিল ৭ লাখ ১১ হাজার ৬৯২ টাকা। ভ্যাট পরিশোধ না করায় আইন অনুযায়ী ২ শতাংশ হারে সুদ হয়েছে ৫ লাখ ১২ হাজার ৪১৮ টাকা।

এছাড়া ২০১৯ সালের জুলাই মাসে ৫ কোটি ৭৩ লাখ ২০ হাজার ৯৭৪ টাকার বিক্রি করেও প্রতিষ্ঠনটি তাদের দাখিলপত্রে ৩ কোটি ৮০ লাখ ৪৭ হজাার ৭৮৭ টাকা বিক্রয়মূল্য প্রদর্শন করেছে। ওই মাসে গোপন করা হয়েছে ১ কোটি ৯২ লাখ ৭৩ হাজার ১৮৭ টাকার তথ্য। এতে ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে ২৮ লাখ ৯০ হাজার ৯৭৮ টাকা। ভ্যাট পরিশোধ না করায় দুই শতাংশ হারে ১৬ লাখ ৭৬ হাজার ৭৬৭ টাকা সুদ হয়েছে।

মোট দুই মাসে প্রতিষ্ঠানটি ৩৬ লাখ ২ হাজার ৬৭০ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এতে সুদ হয়েছে ২১ লাখ ৮৯ হাজার ১৮৬ টাকা। মোট মিলিয়ে অভিজাত হোটেলটিতে ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ লাখ ৯১ হাজার ৮৫৬ টাকা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad