
জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিল ২০২২ সংসদে পাস করা হয়েছে। আইনটিতে ১৫ জন সদস্যের বিপরীতে প্রত্যেক উপজেলায় সমান সংখ্যক সদস্য রাখার বিধান করা হয়।
বুধবার (৬ এপ্রিল) সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।
২৩ জানুয়ারি বিলটি উথ্থাপিত হলে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।
বর্তমান আইনে জেলায় ১৫ জন সাধারণ সদস্য এবং পাঁচ জন সংরক্ষিত মহিলা সদস্য থাকার বিধান কর্তন করে সংশোধন এনে প্রত্যেক উপজেলায় একজন করে সদস্য এবং চেয়ারম্যানসহ সদস্যদের মোট সংখ্যার এক- তৃতীয়াংশ ও কমপক্ষে দুই জন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
এদিকে বিদ্যমান আইনে পূর্ববর্তী সময়ে নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরী করলেও এই বিলে নির্বাচন কমিশনকে বাদ দেয়া হয়েছে।



