আইন আদালত


মাদক বিক্রি-সেবনে ঢাকায় গ্রেফতার ৬৩


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ এপ্রিল ২০২২, ০৪:০২ অপরাহ্ন, রবিবার

মাদক বিক্রি-সেবনে ঢাকায় গ্রেফতার ৬৩

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 


শনিবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (১০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে মাদকদ্রব্য উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।


অভিযানে ৯ হাজার ৪২১ পিস ইয়াবা, ২৩ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৮৫ গ্রাম (৯০ পুরিয়া) গাঁজা, ৪৫০ বোতল ফেনসিডিল ও ৮০ গ্রাম ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়। 


গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।


জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।