মাদারীপুরের কালকিনিতে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আসামির ছেলের কোপে আহত হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহা।

সোমবার (১১ এপ্রিল) পুলিশের এই সদস্য জানান, রোববার সন্ধ্যায় কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকায় আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে যাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিপক্ষের লোকজন আমাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসআই পলাশ আরও জানান, আসামির ছেলে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এ সময় আসামি লাট্টু বেপারী পালিয়ে যায়।

citytouch 728-X-90

খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার সাহা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।