

প্রচণ্ড গরমে কাবু ছোট থেকে বড় সবাই। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বয়স্কদের ক্ষেত্রে অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে আরও বেশি। বিশেষ করে জরুরি কাজ ছাড়া অনেকেই সে অর্থে বাইরে বের হচ্ছেন না। তবে কাজের প্রয়োজনে বের হতেই হয় বড় অংশের মানুষকে।এদিকে সূর্যের প্রখর রোদে সবারই জ্বালাপোড়া করছে গা-হাত-পা। এর থেকে মিলছে না নিস্তার। এই তীব্র গরমে অনেকে হিট স্ট্রোকের শিকারও হচ্ছেন।বেশিরভাগ মানুষই পানিশূন্যতার শিকার হচ্ছেন। ফলে সবাই কমবেশি চিন্তিত। এসবের পাশাপাশি সূর্যের এই প্রখর রোদ শরীরের আরও অন্যান্য ক্ষতিও করতে পারে।জানলে অবাক হবেন, সূর্যের আলোর কারণে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ছে। এই ক্যানসারকে মেলানোমা ক্যানসার বলা হয়। শরীরের যেসব অংশ প্রচণ্ড সূর্যালোকের সংস্পর্শে আসে সেখানে এই ক্যানসার বেশি হয়।ক্যানসার বিশেষজ্ঞদের মতে, কড়া রোদ থেকে নিজেকে রক্ষা করা উচিত। নিজেকে যতটা সম্ভব হাইড্রেট রাখুন। বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে রোদে বের না হওয়ার চেষ্টা করার কথাও বলা হয়েছে।শরীরে প্রখর রোদ পড়া এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত, সকাল ৭টা থেকে ৯টার মধ্যেই বের হতে। এই সময়ে ভিটামিন ডি পাওয়া যায় ও এর পরে সূর্যের আলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। কড়া রোদে বাইরে যাবেন না, বাইরে গেলেও নিজেকে ঢেকে রাখুন।সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এছাড়াও, যাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাদের ত্বকে ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।তবে অন্যান্য দেশের তুলনায় ভারতে ত্বক ক্যানসারের ঝুঁকি কম। শ্বেতাঙ্গদের ত্বকে ক্যানসারের ঝুঁকি বেশি। বিশেষ করে ঘাড় ও হাতে ক্যানসারের ঝুঁকি বেশি।ত্বক ক্যানসারের লক্ষণ কী কী?>> যদি শরীরে আঁচিল দেখা যায় তবে তা ত্বকে ক্যানসারের লক্ষণ হতে পারে।>> ত্বকে সাদা দাগ>> ত্বকে চুলকানি ও ক্ষত>> ঘাড়ে লাল দাগ>> এছাড়া ত্বকে যদি বিশেষ কিছু পরিবর্তন দেখা যায়, তাহলে তা ক্যানসারের লক্ষণ হতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।