২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এতে ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

দুই ঈদ মিলিয়ে ২০২৭ সালে মোট ১১ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।