বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর আকাশপথে বাংলাদেশে ফিরতে চান। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানান, শেখ হাসিনা দেশে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘কে কী বলছেন বা তিনি যেখানেই আত্মগোপনে থাকুন না কেন, বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা বা আলাদা আচরণের সুযোগ নেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, বিদেশে পালিয়ে থাকা অন্যান্য দণ্ডিত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন যেভাবে প্রয়োগ করা হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন কার্যকর থাকবে।









