Ad

আর ৮ মাস পরই ঢাকায় চলবে মেট্রোরেল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
matro rail durbin
Durbin News

ঢাকা জুড়ে তীব্র যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন কবে মেট্রোরেল চালু হবে। সড়কের ভোগান্তি এড়াতে মেট্রোরেলে চলাচল করতে আগ্রহী বিপুল সংখ্যক মানুষ। তাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে আট মাসের মধ্যে, এমনটাই জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

জানা গেছে, এ বছরের শেষে মহান বিজয় দিবসে ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল সার্ভিস। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এটি। পরের ধাপে মতিঝিল পর্যন্ত চলাচলের ব্যবস্থা করা হবে।

রাজধানীর উত্তরায় মেট্রোরেলের প্রথম স্টেশনে গিয়ে পরীক্ষামূলক সাইনেজ কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। রোববার (১০ এপ্রিল) তিনি কার্যক্রম পরিদর্শন শেষে জানান, বিজয় দিবসে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করার কথা।

তিনি জানান, মতিঝিল পর্যন্ত চলার কথা থাকলেও প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। আমরা আগামী বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চলাচল শুরু করতে চাই। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।

এম এ এন ছিদ্দিক আরও বলেন, আশা করছি বিজয়ের দিনেই উত্তরা থেকে আগারগাঁও যাত্রা শুরু করা যাবে। এরই মধ্যে চূড়ান্ত সাইনেজ বসানোর প্রস্তুতি চলছে, কিছুদিনের মধ্যেই তা শুরু হবে। মেট্রো রেলের ভাড়া ঠিক করার জন্য একটি কমিটিও সরকার করে দিয়েছে। মেট্রো রেল আইন ও বিধিমালার ভিত্তিতে একটি প্রস্তাব আমরা সেই কমিটির কাছে পাঠিয়ে দিয়েছি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad