
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ভিলারিয়ালের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে বায়ার্ন। একদিকে,কোয়ার্টার ফাইনালে চলছিল রোলার কোষ্টার রাইডের মতো ম্যাচ। অন্যদিকে,দেখা গেছে অপ্রত্যাশিত আরেক ম্যাচ ! যেখানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমি ফাইনালে ইউরোপা কাপ (ইউএফা) চ্যাম্পিয়ন ভিলারিয়াল ।
প্রথম লেগে বায়ার্নকে নিজেদের মাঠে ১-০ গোলে হারায় ভিলারিয়াল। তবে আলিয়াঞ্জ এরিনাতে বায়ার্নকে হারানো মুখের কথা নয়। সেই প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল কোচ এম্রের ভিলারিয়াল। পজেসন রেখে খেলার ওস্তাদ বায়ার্ন শুরু থেকেই তাদের ধাচ ঠিক করে রেখেছিলো ।
সম্প্রতি, ভিলারিয়াল তাদের প্রতিপক্ষের আক্রমণের জন্যে অনেক সফলতা পেয়েছে। তবে প্রথম হাফে আক্রমণ করলেও কোন গোল পায়নি বায়ার্ন। দ্বিতীয় হাফের শুরুতেই থোমাস মুলারের এসিস্ট ও লেওয়াণ্ডস্কির ফিনিসিঙ্গে গোল পায় বায়ার্ন। গোল পেয়ে এগ্রেগেটে ১-১ সমতায় আসে বায়ার্ন ।
৮৪তম মিনিটে ম্যানেজার এম্রে তার ট্রাম্প কার্ড নাইজেরিয়ান তরুন তারকা স্যামুয়েল চুকউয়েজকে মাঠে নামায়। ৮৮ তম মিনিটে স্প্যানিশ ফরওয়ার্ড মরেনোর এসিস্টে গোল করে স্যামুয়েল চুকউয়েজ । অপ্রত্যাশিত ফলাফল হয়ে যায় বাস্তব। নিজেদের মাঠেই ড্র করে সেমির স্বপ্ন ভেঙ্গে যায় বায়ার্নের।
প্রায় ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লীগের সেমিতে ভিলারিয়াল। ২০০৫-২০০৬ মৌসুমে তারা আরসেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনাল খেলেছিল ।



