সাম্প্রতিক সময়ে স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়েছেন। বিশ্বকাপের পর তিনি জানিয়েছিলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান। ফলে স্কালোনির কাছ থেকে এখনো চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি।
তবে এএফএ স্কালোনিকে হারাতে চায় না। তার অধীনে আর্জেন্টিনা কোপা আমেরিকা, বিশ্বকাপসহ একাধিক বড় সাফল্য পেয়েছে। তাই দলটির ভবিষ্যৎ পরিকল্পনায় স্কালোনিকেই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখতে চায় এএফএ।
চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। স্কালোনি শেষ পর্যন্ত সম্মতি দেন কি না, সেটিই এখন আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন।








