
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এই অর্জন উদযাপন উপলক্ষে রোববার (১২ জুলাই) ঢাকার একটি হোটেলে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিওয়াইডির কর্মকর্তা, গ্রাহক, ডিলার পার্টনার, খাত-সংশ্লিষ্ট ব্যক্তি, ইনফ্লুয়েন্সার এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশে টেকসই মোবিলিটি সম্প্রসারণে প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।
বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান বলেন, “১ হাজার এনইভি বিক্রির মাইলফলকে পৌঁছানো বিওয়াইডি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের একটি অর্জন। এটি আমাদের প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। বাংলাদেশের প্রথম অফিসিয়াল এনইভি ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরুর পর থেকেই বিশ্বমানের প্রযুক্তি ও পণ্যের মাধ্যমে টেকসই মোবিলিটিকে আরও সহজলভ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য গ্রাহক, ডিলার পার্টনার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন,
“বাংলাদেশে ইভি খাতের বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিওয়াইডি। ১ হাজার এনইভি বিক্রির এই মাইলফলক দেশে টেকসই মোবিলিটির ক্রমবর্ধমান অগ্রগতির প্রতিফলন। সচেতনতা বৃদ্ধি, উদ্ভাবনী এনইভি সমাধান এবং গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিতের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”
বিওয়াইডি জানায়, বৈশ্বিক তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার দীর্ঘমেয়াদি লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে উদ্ভাবনী নিউ এনার্জি ভেহিকেল নিয়ে কাজ করছে। বাংলাদেশেও পরিচ্ছন্ন, স্মার্ট ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতে কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।