

দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনপলি গ্রুপের ‘বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ডিএসই কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪৫০-এর বেশি পরিবেশক অংশ নেন।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবসায়িক সাফল্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও জোনাল পর্যায়ের সেরা পরিবেশকদের বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মেলনে এনপলি পাইপ অ্যান্ড ফিটিংস, ডোর অ্যান্ড শিট, ওয়াটার ট্যাংক, বাথরুম ফিটিংস এবং হাউজহোল্ড বিভাগের পরিবেশকদের সঙ্গে প্রতিষ্ঠানের চলমান ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণের কৌশল, নতুন পণ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রিদের পেশাগত উন্নয়ন ও সহায়তায় নেওয়া বিভিন্ন নতুন উদ্যোগও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন পাইপ গ্রুপের সিওও ইঞ্জিনিয়ার মো. লোকমান হেকিম, ডোর গ্রুপের সিওও মো. নজরুল ইসলাম আরাফাত, ট্যাংক ও হাউজহোল্ড গ্রুপের সিওও ইঞ্জিনিয়ার মো. আফজালুর রহমান, বিক্রয় বিভাগের প্রধান শেখর কুমার সাহা, রাজিব কুমার বনিক ও পিজুস মন্ডল এবং হেড অব মার্কেটিং রকিব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দিয়ে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ বলেন, ‘পরিবেশকরাই এনপলি গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। গ্রাহকসেবার মান আরও উন্নত করা, ব্যবসার পরিধি সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও শক্তিশালী করার মাধ্যমে এনপলি আগামী দিনে দেশের নির্মাণসামগ্রী শিল্পে আরও বড় ভূমিকা রাখতে চায়।’
তিনি আরও বলেন, দেশের মানুষের কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন নির্মাণসামগ্রী সহজলভ্য করতে এনপলি ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সাধারণ মানুষের কাছে গুণগত মানসম্পন্ন নির্মাণসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এনপলি বর্তমানে পিভিসি পাইপ, ডোর, ট্যাংক ও হাউজহোল্ড—এই চারটি খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।