
দূরবীন ডেস্ক


সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধীদের তোলা অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি শারীরিক কারণে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্রে বিষয়টি বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সংবিধানেও এ বিষয়ে বিধান রয়েছে। বর্তমানে অস্থায়ীভাবে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। পুরো বিষয়টি আইনি প্রক্রিয়া অনুযায়ী হয়েছে।
সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এখন যারা তাঁর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তাঁদের সেই অধিকার আছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিক বক্তব্য দেওয়ার এবং প্রতিবাদ করার স্বাধীনতা থাকা উচিত। সেই স্বাধীনতা রয়েছে।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তারা তা করতে পারে। তবে এসব বক্তব্যের মধ্যে আমলে নেওয়ার মতো কোনো বিষয় তাঁরা দেখছেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বৈরাচার সরকারের শেষ দিক, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় পাঁচ-ছয় মাসে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ীই করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।’
তিনি আরও বলেন, ওই সময়ে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ সুবিধা ও দায়মুক্তির আওতায় ছিলেন। ফৌজদারি অপরাধের ক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। এর বাইরে কোনো সময়কে নিয়ে কেউ বক্তব্য দিলে সেটি তাঁদের স্বাধীনতা। তবে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি আইনানুগ সুবিধা পাবেন। তিনি ছয় মাস এসএসএফ ও পিজিআরের নিরাপত্তা পাবেন। এ ছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মাধ্যমে তাঁর নিরাপত্তার বিষয়টিও দেখা হবে।
বিরোধীরা মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি করছে, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধী পক্ষকে জিজ্ঞেস করুন, তারা কেন চায়।’
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।