Ad

অবহেলার কারনে গাজীপুর এলাকায় ৪ মাসে ৭ ট্রেন দূর্ঘটনা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Tren
Durbin News

রেললাইন রক্ষণাবেক্ষণে অবহেলায় ঘন ঘন দূর্ঘটনা ঘটছে গাজীপুর এলাকায়। নিয়মিত পরিক্ষা করা জরুরি হলেও তা মাসে একবার করেও করা হয় না।ফলে বাড়ছে ট্রেন দূর্ঘটনা। গত চার মাসে এখন পর্যন্ত সাতটি ট্রেন দূর্ঘটনা ঘটেছে সেখানে। দূর্ঘটনার শিকার হওয়া ট্রেন গুলোর মধ্যে রয়েছে ছয়টি যাত্রীবাহী ও একটি তেলবাহী ট্রেন।সর্বশেষ গত বরিবার ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস দূর্ঘটনার শিকার হয়। এতে লাইনচ্যুত হয় ট্রেনের দুটি বগি, যার একটি উল্টে যায়। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।দূর্ঘনার ব্যাপারে সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তারা জানান, রোববার রাত সোয়া নয়টার দিকে দ্রুতযান এক্সপ্রেসের সাথে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয়।ক্রসিং শেষ দুই নম্বর লাইন থেকে মূল লাইনের উঠার সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। যার মধ্যে একটি উল্টে পড়ে যায়।এই ঘটনায় আহত হয় বারোজন যাত্রী। অন্যদিকে ঢাকা ময়মনসিংহসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় এগারো ঘন্টা।এই রুটে বারবার দূর্ঘটনার ফলে একদিকে যেমন হতাহতের ঘটনা ঘটছে, তেমনি ট্রেন চলাচলে ব্যঘাত সৃষ্টি হয়ে বাড়ছে জনদূর্ভোগ।নিয়মিত যাতায়াতকারী ও স্থানীয়রা জানান গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত রেললাইন ডাবল করার কাজ চলছে।যার কারনে রেললাইনের এক পাশের মাটি খনন করা হচ্ছে। ফলে লাইনের পাথর গুলো সরে স্লিপার গুলোর নিচে ফাঁকা হয়ে অনিরাপদ হয়ে উঠেছে ট্রেনযাত্রা।রেললাইনের অধিকাংশ স্লিপারই নড়বড়ে হয়ে আছে। লাইনের কোথাও নাটবল্টু নেই, কোথাও রেল ও স্লিপারের সঙ্গে আটকানোর ফিসপ্লেট নেই।অন্যদিকে নিয়মিত লাইন মেরামত না করায় লাইনের নাটবল্টু গুলোও নড়বড়ে হয়ে গেছে। ফলে নিয়মিত ঘটছে ট্রেন দূর্ঘটনা।গত ৭ই আগস্ট জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিনের হুক ভেঙে শ্রীপুর স্টেশনে প্রায় পাঁচ ঘন্টা আটকা পড়ে থাকে।এর আগে গত ৩০ই জুলাই গাজীপুরের সালনা এলাকায় সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়।একই মাসের ২৫ তারিখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় রাজশাহীগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় সাড়ে তিন ঘন্টা বন্ধ।অন্যদিকে জুন মাসের ৫ তারিখে গাজীপুরের জয়দেবপুর স্টেশনে প্রবেশের সময় মালবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।যার কারনে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। জয়দেবপুর লেভেল ক্রসিংয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।একই মাসের ১৪ ও ১৬ই জুন ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ও তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুুত হওয়ার ঘটনা ঘটে।রক্ষণাবেক্ষণ ও নিয়মিত পরিক্ষা নিরীক্ষার অভাবে ঘন ঘন দূর্ঘটনা ঘটলেও এসব অভিযোগ মানতে নারাজ জয়দেবপুর রেল স্টেশনের জংশন মাস্টার রেজাউল ইসলাম।তিনি বলেন, "ডাবল লাইনের কাজ চলমান আছে। একই সঙ্গে রক্ষণাবেক্ষণও করা হয়। ট্রেন লাইচ্যুত হয়ে থাকে নানা কারনে"তবে কারন যাই হোক না কেনো। একই রুটে বারবার ট্রেন দূর্ঘটনা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের মাঝে।সোর্সhttps://www.prothomalo.com/amp/story/bangladesh/district/8qb1l0ehum

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad