Ad

নতুন যন্ত্রপাতি বাড়িয়েছে চট্টগাম বন্দরের গতি, অপেক্ষা ছাড়াই জেটিতে ভিড়ছে জাহাজ!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
chittagong-port-containers-9june-2018
Durbin News

চট্টগ্রাম বন্দরে যুক্ত হওয়া নতুন যন্ত্রপাতির সুফল পাওয়া শুরু হয়েছে। গতি এসেছে জাহাজ হ্যান্ডেলিংয়ে।ফলে বন্দরের বহির্নোঙ্গরে কোনো জাহাজকে অপেক্ষা করতে হচ্ছে না। সরাসরি জেটিতে ভিড়তে পারছে সেগুলো।২০২১-২২ অর্থবছরে কন্টেইনারবাহী একটি জাহাজকে জেটিতে ভিড়তে বহির্নোঙ্গরে অপেক্ষা করতে হতো ২.২৪ দিন।এরপর বন্দরের জেটিতে বার্থিং পেতো জাহাজ গুলো। অন্যদিকে জেটিতে পণ্য খালাস এবং রপ্তানি পণ্য বোঝাই করতে সময় লাগতো ৩ দিন। কিন্তু এখন আর জেটিতে ভিড়তে কোনো জাহাজকে অপেক্ষায় থাকতে হচ্ছে না। বহির্নোঙ্গর থেকে সরাসরি জাহাজ গুলো জেটিতে ভিড়তে পারছে।সেই সাথে জেটিতে জাহাজ ভেড়ার পর আমদানি পন্য খালাস এবং রপ্তানি পণ্য বোঝাই করতে সময় লাগছে ২ দিন।সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ১৫ দিনের মধ্যে মাত্র ৩দিন একটি করে কন্টেইনার জাহাজ বহির্নোঙ্গরে বার্থিং এর অপেক্ষায় ছিলো। অন্যদিন গুলোতে সরাসরি নিদিষ্ট জেটিতে গিয়ে পন্য খালাস করেছে।একই সময়ে মাত্র ৪দিন ১টি করে বাল্ক কার্গো বহির্নোঙ্গরে অপেক্ষায় ছিলো, বাকি দিন গুলোতে সরাসরি জেটিতে বার্থিং পেয়েছে।বর্তমানে বৈশ্বিক অস্থিরতা, ডলার সংকট, এলসি মার্জিন বৃদ্ধি এবং বিলাসবহুল পন্য আমদানীতে কড়াকড়ির কারনে পন্য আমদানির পরিমান কমেছে।তবে আমদানি কমলেও এখনো স্বাভাবিক আছে বন্দরে আসা জাহাজের সংখ্যা। কন্টেইনার হ্যান্ডেলিংয়ে যুক্ত হওয়ার নতুন যন্ত্রপাতি ব্যবহারে কন্টেইনার উঠা নামায় একদিন কম সময় লাগছে।বন্দরের তথ্য অনুযায়ী ২০২২ সালের জুনে হ্যাল্ডেল করা হয়েছে ১,২৯,৯৪৪ টিইইউস কন্টেইনার।কিন্তু জুলাইতে পরিমান কমে দাঁড়ায় ১,১৩,৫৯৭ টিইইউস কন্টেইনারে। তবে কন্টেইনারের পরিমাণ কমলেও বেড়েছে জাহাজ আসার সংখ্যা।জুন মাসে বন্দরে আসা জাহাজের সংখ্যা ছিল ৩৩৮ টি, জুলাইতে যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ টিতে।সংখ্যা বাড়লেও বহির্নোঙ্গরে কোনো জাহাজকে বাথিং এর অপেক্ষায় থাকতে হচ্ছর না। সরাসরি অন এরাইভাল বাথিং পাচ্ছে।এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সচিব মো ওমর ফানক জানান, "বন্দরে ৪টি কোয়ে গ্যান্ট্রি ক্রেনসহ নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়াতে কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রমের সক্ষমতা আরো বেড়েছে।গতি এসেছে ইয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে। ৪৯ হাজার ১৮ টিইইউস থেকে বাড়িয়ে কন্টেইনার রাখার ইয়ার্ড ৫৩ হাজার ৫১৮তে উন্নতি করা হয়। এতে জাহাজের ওয়েটিং টাইম কমে বড় ধরণের সাফল্য এসেছে।"বর্তমানে বন্দরে পন্য উঠানামার জন্য ৩টি টার্মিনাল রয়েছে। যেগুলো হলো জেনারেল কার্গো বার্থ, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনাল।তিন টার্মিনালে মোট জেটি আছে ১৯টি। যার মধ্যে ১৩টি কন্টেইনার এবং ৬টি জেনারেল কার্গোর জন্য। এনসিটি ও সিসিটি টার্মিনাল পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক।সাইফ মেরিটাইমের চিফ অপারেটিং অফিসার আবদুল্লাহ জহির জানান, "নতুন যন্ত্রপাতির ফলে আমরা আগের চেয়ে কম সময়ে জাহাজে কন্টেইনার উঠানামা করতে সক্ষম হচ্ছি। কন্টেইনার খালাস এবং জাহাজীকরণে ১ দিন সময় সাশ্রয় হচ্ছে।"অন্যদিকে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান জানান, "১টি জাহাজ বন্দরে ১দিন বেশি সময় থাকলে ভাড়া বাবত ১০ থেকে ১৫ হাজার ডলার ডেমারেজ দিতে হতো শিপং এজেন্টদের।ওয়েটিং টাইম কমে যাওয়ায় সেটা আর দিতে হবে না। ফলে আমদানি পন্যের মূল্যের উপর ইতিবাচক প্রভাব পড়বে।"সম্প্রতি বন্দরের বহরে ৪টি কোয়ে গ্যান্ট্রি ক্রেন, ৬টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন, ২টি ১০০ টনের মোবাইল ক্রেন, ২টি ৫০ টনের মোবাইল ক্রেনসহ দুনি কন্টেইনার মুভার যুক্ত হয়েছে।আগামী ডিসেম্বরের মধ্যে আসবে আরও ১৯টি ইকুইপমেন্ট। ফলে আগামীতে আরো গতিশীল হবে চট্টগ্রাম বন্দর।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad