বাংলাদেশ


ভারতের পশ্চিম উপকূলে ২৭ বাংলাদেশি জেলে উদ্ধার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ আগস্ট ২০২২, ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার

ভারতের পশ্চিম উপকূলে ২৭ বাংলাদেশি জেলে উদ্ধার

ভারতের পশ্চিম উপকূল থেকে আজ রোববার ২৭ জেলেকে উদ্ধার করেছেন ভারতীয় কোস্ট গার্ডের (আইসিজি) সদস্যরা। সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানায়।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দমনে আজ রোববার দেশটির কোস্ট গার্ডের পৃথক অভিযানে একবার ১০ জন এবং আরেকবার ১৭ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়।

এএনআই জানায়, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সাগরে দমকা হাওয়া ও বড় বড় ঢেউয়ের মুখে দেশের সীমা পেরিয়ে ভারত উপকূলে চলে যান বাংলাদেশি জেলেরা। হেলিকপ্টারে অভিযান চালিয়ে বাংলাদেশি ফিশিং বোটে থাকা জেলেদের উদ্ধার করে দমন উপকূলে কোস্ট গার্ডের স্টেশনে নিয়ে আসেন উদ্ধারকারীরা।


জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ

রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।