Ad

যানজটে পড়তে না চাইলে বৃহস্পতিবার এড়িয়ে চলতে পারেন ঢাকার যেসব সড়ক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
file-photo-airport-road-traffic1-copy-1200x630
Durbin News

পৃথক কর্মসূচি নিয়ে রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২৭ জুলাই) ফের সড়কে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকেরা। আওয়ামী লীগ ঢাকায় “‘তারুণ্যের জয়যাত্রা” শিরোনামে সমাবেশ করবে। আর বিরোধীরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সমাবেশ করবে। একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি থাকায় রাজপথ উত্তপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করছে রাজনৈতিক দলগুলো। এছাড়া দুই পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকার রাস্তায় ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে।যদিও বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এক ব্রিফিংয়ে জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচিতে জনগণের ভোগান্তি হলে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।ডিএমপি কমিশনার বলেন, “আওয়ামী লীগ, বিএনপিসহ ৯টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা আবেদন পেয়েছি তাদের সভা-সমাবেশের জন্য। পর্যালোচনা করে, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কয়েকটি দলকে অনুমতি দেওয়া হবে।”তবু আগাম সতর্কতা হিসেবে ভোগান্তি এড়াতে বৃহস্পতিবার অফিস এবং স্কুলগামী রাজধানীবাসী কয়েকটি সড়ক এড়িয়ে চলতে পারেন। যেসব সড়ক এড়িয়ে চলবেনসোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে বিএনপি। সেক্ষেত্রে শাহবাগ থেকে মৎস্যভবন রোডে যানজট দেখা দিতে পারে।শিল্পকলা একাডেমির সামনে গণতন্ত্র মঞ্চ, প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে পারে গণঅধিকার পরিষদ ও বাম গণতান্ত্রিক জোট। সেক্ষেত্রে মৎস্যভবন থেকে প্রেস ক্লাব হয়ে পল্টন রোড এড়িয়ে চলতে পারেন।বিজয়নগর মোড়ে ১২ দলীয় জোট, পানির ট্যাংকির সামনে ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সমাবেশ করতে পারে। তাই কাকরাইল হয়ে বিজয়নগর-পানির ট্যাংকি-পল্টন মোড় সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে।নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারে বিএনপি। সেক্ষেত্রে কাকরাইল মোড় হয়ে নয়াপল্টন-ভিআইপি রোড এড়িয়ে চলতে পারেন।আরামবাগে সমাবেশ করতে পারে গণফোরাম (মন্টু নেতৃত্বাধীন)। সেক্ষেত্রে রাজারবাগ মোড় থেকে ফকিরাপুল হয়ে বায়তুল মোকাররম রোডে যানজট দেখা দিতে পারে।বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করতে পারে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ। সেক্ষেত্রে যানজটের ভোগান্তি কমাতে এড়িয়ে যেতে পারেন গুলিস্তান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে বায়তুল মোকাররম এলাকা।বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে পারে ইসলামী আন্দোলন। সেক্ষেত্রে মতিঝিল রোড থেকে তোপখানা হয়ে পল্টন মোড় এলাকায় যানজট দেখা দিতে পারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad