বাংলাদেশ


পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে এলো লাইবেরিয়ান জাহাজ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ জুলাই ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে এলো লাইবেরিয়ান জাহাজ
পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরে ৪০ হাজার ২২৫ মেট্রিক টন কয়লা নিয়ে নোঙ্গর করেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ওসান ব্রেভ। শনিবার(২৯ জুলাই) সকালে পায়রা বন্দরের রাবমাবাদ চ্যানেলে এসে পৌঁছায়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের ডি ডি রাজিব সারোয়ার বলেন, জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে প্রথমে সিংগাপুর বন্দরে আসে। সেখান থেকে পায়রা বন্দরে শনিবার সকালে নোঙ্গর করে। প্রায় দশ হাজার মেট্রিক টন কয়লা লাইটারে করে খালাসের পর জাহাজটি শনিবার সন্ধ্যা কিংবা রোববার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে। 

উল্লেখ্য, ২০  দিন বন্ধ থাকার পর গত ২৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট চালু হওয়ার পরে এ নিয়ে মোট ১২টি জাহাজ কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে। বর্তমানে পায়রা বন্দরের দুটি ইউনিটই সচল রয়েছে।

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ

রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।