বাংলাদেশ


সেই অজ্ঞাত মরদেহ রিকশাচালকের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ জানুয়ারি ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার

সেই অজ্ঞাত মরদেহ রিকশাচালকের
রংপুর ব্যুরো: রংপুর নগরীর পরশুরাম থানাধীন চিলারঝাড় এলাকার একটি নির্জন জায়গা থেকে শুক্রবার (১২ জানুয়ারি) উদ্ধার হওয়া মরদেহ ব্যাটারি চালিত রিকশা চালক আলেফ উদ্দিনের(৫০)। রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে ছিনতাই হওয়া রিকশা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নিহত আলেফ উদ্দিন নগরীর চব্বিশ হাজারি এলাকার মৃত জমশেদ উদ্দিনের ছেলে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মনিরুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ কমিশনার জানান, গত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পরশুরাম থানাধীন  চিলারঝাড় শেখটারীগামী পাকা রাস্তা থেকে এক কিলোমিটার দূরে একটি নির্জন দোলা জায়গা থেকে অজ্ঞাতনামা এক বক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে রোববার ভোর চারটার দিকে অভিযান পরিচালনা করে পরশুরাম থানাধীন কোবারু ডাক্তারপাড়া গ্রাম থেকে নীলফামারীর কিশোরগঞ্জ থানার উত্তর চাঁদখান এলাকার নবাব আলীর ছেলে সম্রাট ওরফে গোলজার (৩৫),  বকুল মিয়া (৫২) এবং  আশরাফুল ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়। সেইসঙ্গে  আসামিদের দেয়া তথ্য মতে ঘটনায় ব্যবহৃত একটি রক্তমাখা দেশীয় তৈরী লোহার দা এবং গংগাচড়া থানাধীন সলেয়াশাহ বাজারে অভিযান পরিচালনা করে ভিকটিমের ব্যাটারি চালিত রিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশ কমিশনার আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত এক সপ্তাহ আগে আসামিরা আলেফ উদ্দিনকে হত্যা করে রিকশাটি নেওয়ার জন্য পরিকল্পনা করে প্রথমে রংপুর জেলার কোতয়ালি (সদর) থানাধীন লাহিড়ীর হাটে নিয়ে যায়। কিন্তু সেখানে আলেফ উদ্দিনকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়। এরপর  আলেফ উদ্দিনকে আবারো হত্যা করে তার রিকশা নেওয়ার উদ্দেশ্যে গত বুধবার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক  বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আলেফ উদ্দিনকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে রাত সাড়ে দশটার দিকে  পরশুরাম থানাধীন বুড়াইল বাজার চিলারঝাড় গ্রাম্য রাস্তার প্রায় এক কিলোমিটার পশ্চিম পাশে কয়ার দোলায় ফাঁকা জমিতে নিয়ে যায়। সেখানে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবন করিয়ে অচেতন অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে দা দিয়ে প্রথমে গলা কেটে এরপর মাথা, হাত ও পায়ের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যার পর মরদেহ ফেলে রিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ

রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।