হেড অফ ডিজিটাল মিডিয়া


আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ৭৫ বঙ্গবন্ধু পরিবারের ১৭ জনকে হারালেও শেখ হাসিনা থেমে থাকেননি । তিনি সাহসিকতার সাথে দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। গতকাল শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কসবা সদরের প্রাণকেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কতৃর্ক ৭০ লাখ টাকা ব্যায়ে মন্ত্রীর মায়ের নামে নবনির্মিত জাহানারা হক পাবলিক লাইব্রেরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী আরও বলেন, এলাকার শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো তৈরি করে দিয়ে গেলাম। এখন আপনারা এর সঠিক ব্যবহারের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে জাহানারা হকের সুনাম ধরে রাখবেন। তিনি এ ব্যাপারে শিক্ষক—শিক্ষার্থী, সাংবাদিকসহ এলাকার সকল শ্রেনীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন। উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, উপজেলা নির্বাচন দলীয় প্রতীক বিহীন নির্বাচন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ভবিষ্যতে দেশে যখন গনতন্ত্র আরও সুদৃঢ় হবে তখন দলীয় প্রতীকেই নির্বাচন হবে। জনগন যেভাবে অভ্যস্থ সেভাবেই নির্বাচন হবে।জেলা পরিষদ চেয়ারম্যান এম এ আজিজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাছাড়া আইন সচিব মোঃ গোলাম সারোয়ার, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, এসময় কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সহ—সভাপতি কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভ’ইয়া বকুল, সাবেক পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ ও কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপনসহ দলীয় নেতাকর্মী ও জনপ্রতিধিগন উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী আনিসুল কসবা পৌরসভা আয়োজিত ১০ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ২০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প কাজের উদ্ভোধন করেন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।